নরসিংদীর শিবপুরে টিসিবির বিতরণে অনিয়ম করলেই মামলা ও ডিলারশিপ বাতিল হবে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নরসিংদীর শিবপুরে খাদ্যবান্ধব কর্মসূচি, ওএমএস, টিসিবি ও ভিডব্লিউভি খাতে গুণগত মানসম্পন্ন খাদ্যশস্য বিতরণ নিশ্চিতকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।

এসময় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহঃ আব্দুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন, মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার এবং উপজেলা খাদ্য কর্মকর্তা সেলিম আহমেদ।

আরও উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদের প্রশাসক আবু রায়হান, আয়ূবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক আলতাফ হোসেন, দুলালপুর ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা এবং পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ উপজেলার সকল ডিলারগণ।

সভায় ইউএনও মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস-এর খাদ্যশস্য বিক্রির আগে অবশ্যই মাইকিং করতে হবে। এটি ওএমএস নীতিমালা অনুযায়ী বাধ্যতামূলক প্রচার–প্রচারণা।

তিনি আরও বলেন, ডিলারকে নিজ খরচে বিক্রয় কেন্দ্রের আশেপাশে মাইকিং সম্পন্ন করতে হবে।

অনিয়ম করলে ডিলারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ডিলারশিপ বাতিল করা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ