নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা

নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা
নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জেলা প্রতিনিধি নরসিংদীঃ ‎নরসিংদীর শিবপুর দুলালপুর মোড় বাজারে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও জেলা এন এস আই অফিসার এবং শিবপুর মডেল থানার পুলিশ এর সমন্বয়ে অদ্য ৩১ মার্চ বেলা ১ টা হতে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত নরসিংদীর শিবপুর উপজেলা দুলালপুর বাজার এলাকায় কাসেম এন্টারপ্রাইজ নামে একটি দোকানে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রয় এর অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াছমিন এর নেতৃত্বে কাসেম এন্টারপ্রাইজ এর মালিক কাসেমক অননুমোদিত এবং বিএসটিআই কর্তৃক মূল্য নির্ধারিত না থাকায় এবং গোডাউনে অবৈধভাবে ২০০ লিটার ডিজেল তেল মজুদ করায় ৮০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর নির্দেশে এবং উপস্থিতিতে সরকারি নির্ধারিত মূল্যে (প্রতি লিটার ১০০ টাকা) উপস্থিত জনসাধারণের কাছে মজুদ কৃত ২০০ লিটার ডিজেল বিক্রি করা হয়। এছাড়াও অদ্য ১ টা ২০ মিনিট সময় দুলালপুর মোড়ে অবস্থিত মোতাহার সুইটস নামক দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (মিষ্টি ও সিঙ্গারা) তৈরী ও বিক্রি করায় দোকান মালিক’কে ৫০০০টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন সরকারি রায় না মানিলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ