রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে ওয়াজিহান (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ইছাখালী এলাকার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু স্থানীয় বাসিন্দা ব্যাংকার শাহ আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে মা তাকে গোসল করিয়ে নিচে নিয়ে আসেন। পরে গৃহস্থালি কাজে ব্যস্ত হয়ে পড়লে শিশুটি সবার অগোচরে আবার ছাদে উঠে যায়। সেখানে খেলতে গিয়ে অসাবধানতাবশত বালতির পানিতে পড়ে যায় সে।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে ছাদে গিয়ে তাকে বালতির ভেতর নিথর অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষজ্ঞরা শিশুদের নিরাপত্তায় বাড়তি সতর্কতার আহ্বান জানিয়েছেন।

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ