নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত পুত্রের হাতে মা খুন গ্রেফতার এক

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত পুত্রের হাতে মা খুন গ্রেফতার এক
নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত পুত্রের হাতে মা খুন গ্রেফতার এক
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর শিবপুর বৈলাব গ্রামে মাদকের টাকা না পেয়ে পাষন্ড পুত্র তার গর্ভধারণী মাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে কোন এক সময় শিবপুর উপজেলার বৈলাব গ্রামে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত: নূরুল হক মাস্টারের পুত্র মাদক সেবনকারী জাবের হোসেন (২৮) প্রতিনিয়ত তার মায়ের নিকট মাদক এর টাকার জন্য তার মাকে নির্যাতন করতো।

ঘটনার দিন রাতে তার মাতা শামসুন্নাহার এর নিকট মাদক সেবন করার জন্য টাকা চায়। শামসুন্নাহার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পাষন্ড পুত্র জাবের হোসেন তার মাকে নির্মমভাবে পিটাতে থাকলে ঘটনাস্থলেই শামসুন্নাহার মারা যায়। অদ্য ৪মে ২০২৫ ইং রবিবার শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতক জাবের হোসেনকে আটক করে।

নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত পুত্রের হাতে মা খুন গ্রেফতার এক

এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন হত্যাকারী তার মাকে ঘরের দরজার হাতলের লাগিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি প্রদান করে। তখন জাবের হোসেন নেশাগ্রস্ত ছিল বলে পুলিশকে জানায়। তিনি আরো বলেন অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ