নাটোরের বাগাতিপাড়ায় ২০ শতক জমির ফুলকপি বিনষ্ট

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মোঃ মনজুরুল ইসলামঃ  নাটোরের বাগাতিপাড়ায় সাদ্দাম হোসেন নামে এক কৃষকের ২০ শতক জমির শীতকালীন সবজি প্রায় ৭শ ফুলকপি কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

 

রোববার রাতে সোনাপুর হিজলী দীঘাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন ওই একই গ্রামের মোঃ ছবের আলীর ছেলে। ক্ষতিগ্রস্থ কৃষক সাদ্দাম হোসেন জানান, চলতি শীতকালনি মৌসুমে প্রতিবেশীর কাছে থেকে ২০ শতক জমি লিজ নিয়ে আগাম ডন জাতের ফুলকপি চাষ করেন। ইতিমধ্যে ওই জমিতে ফুলকপি কাটার উপযুক্ত হওয়ায় ।

 

কিন্তু গত রাতে কে বা কারা জমির সব ফুল কপি কুচিকুচি করে কেটে ফেলে রেখে যায়। এতে তার তার প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের মোল্লা বলেন,যারা এই কাজ করেছে তাদের সনাক্ত করে তাদের আইনের আওতায় আনা উচিত।

 

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, তিনি লোকমুখে ঘটনা শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ