নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোট অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোট অভিযান
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোট অভিযান
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার, ঢাকা : নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী ও কাঁচপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেলেও অপর স্টেশনে নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করতে দেখা গেছে। তবে ফিলিং স্টেশনগুলোতে অকটেন মজুদ নেই বললেই চলে ।

সোনাখালী ও কাঁচপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

অভিযান চলাকালে কাঁচপুরে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। এছাড়া সোনাখালি এলাকায় অবস্থিত মেসার্স আবাদী ফিলিং স্টেশন ও কাঁচপুর এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন পরিদর্শন করে দেখা যায়, তারা নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রি করছে এবং তাদের স্টক রেজিস্টারও যাচাই করা হয়। এ সময় দেখা যায় আবাদি ফিলিং স্টেশন অকটেন সরবরাহ বন্ধ,পরে তাদের কাগজপত্র যাচাই করা এবং সেই সাথে নির্দিষ্ট পরিমাণে বিক্রির নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপরদিকে এস ইন্টারন্যাশনাল স্টেশনটি ক্রেতাদের যথাযথভাবে বিক্রয় রশিদ প্রদান করছে।

মোবাইল কোর্টের পক্ষ থেকে সরকার প্রদত্ত প্রেস রিলিজ অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ