র‍্যাব-১১-এর অভিযানে নারায়ণগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মহিলা আটক

র‍্যাব-১১-এর অভিযানে নারায়ণগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মহিলা আটক
র‍্যাব-১১-এর অভিযানে নারায়ণগঞ্জে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মহিলা আটক
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার, ঢাকা : নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ২৯০০ পিস ইয়াবা, ৬.৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৩১ হাজার ৬৮০ টাকাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর র‍্যাব-১১।

র‍্যাব সূত্র জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বাহিনীটি জনগণের আস্থা অর্জন করেছে।

মাদক নির্মূলে দৃঢ় অবস্থানের অংশ হিসেবে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি চৌকস দল ০৪ মার্চ ২০২৬ তারিখ রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ-এর বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের হেদায়েরপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানে গ্রেফতার করা হয় পেশাদার মহিলা মাদক ব্যবসায়ী মাফিয়া বেগম (৫৫), স্বামী ইসলাম মিয়া, সাং- হেদায়েরপাড়া, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ। এ সময় তার বসতঘর থেকে ২৯০০ পিস ইয়াবা, ৬.৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪,৩১,৬৮০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকের বড় চালান সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় বহন, সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ