নারীকে আত্মহত্যার প্ররোচনা ও অর্থ আত্মসাতের  অভিযোগ বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে

নারীকে আত্মহত্যার প্ররোচনা ও অর্থ আত্মসাতের  অভিযোগ বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে
নারীকে আত্মহত্যার প্ররোচনা ও অর্থ আত্মসাতের  অভিযোগ বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের পূর্ব মেড্ডা বাস স্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা ভবনটি তৎসংলগ্ন জমিসহ বিক্রির টাকা আত্মসাতের ঘটনার প্রতারণার শিকার হয়ে লুৎফা মাহবুবা রুবি (৫৫) নামক এক নারীর আত্মহত্যার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অর্থ আত্মসাতের অভিযোগ ও আত্মহত্যার প্ররোচনার ঘটনায় বিএনপি নেতা সাজেদুল কিবরিয়া সুজনকে অভিযুক্ত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি এজাহার দায়ের করেন নিহত লুৎফা মাহবুবা রুবির মা মোমেনা শরিফা বেগম (৭৮) নামের বয়োবৃদ্ধা এক নারী।  মামলা নং ২৫

নিহতের মা মোমেনা বেগম এজাহারে অভিযোগ করেন, সুজন ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে জমির প্রকৃত মূল্য গোপন করে এবং নানা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের থেকে চুক্তি স্বাক্ষর করিয়ে নেন। যখন তারা সুজনের কাছে বাকী টাকা দাবি করেন, তখন তিনি নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে ‘দেখে নেওয়ার  হুমকি দেন।

ঘটনা সরেজমিনে গিয়ে জানা যায়, মেড্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন মেডিনোভা হাসপাতালটি ৯.৩৭ শতাংশ জমির উপর অবস্থিত। জমির মালিক ছিলেন রুবির বাবা ডা. এ রসূল। তার নেতৃত্বে ভবনটিতে মেডিনোভা হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। তার মৃত্যুর পর স্থাবর সম্পদটি দেখাশুনা করতেন তার স্ত্রী মোমেনা শরিফা বেগম ও মেয়ে লুৎফা মাহবুবা রুবি। পরে তারা  স্থাবর সম্পত্তিটি বিক্রির চেষ্টা করছিলেন বহুদিন ধরে।

মেডিনোভা ভবনটির সামনে কিছু দোকান আছে।  যা পূর্বে মোমেনা বেগম কতিপয় ব্যক্তির নিকট বিক্রি করেন। মূলত এই দোকানগুলোর ক্রেতারাই তাদেরকে এই জমি ও ভবনটি বিক্রির ব্যাপারে দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছিলেন। এইজন্য আওয়ামী লীগের সময় কয়েক দফা বিক্রির প্রচেষ্টা চালিয়ে তারা ব্যর্থ হয়েছেন।

৫ ই আগস্টের পর মা-মেয়ে আবারো সম্পত্তিটি বিক্রির জন্য নতুন উদ্দ্যোম শুরু করেন। তখন তারা সাজেদুল কিবরিয়া সুজন নামক প্রতারকের খপ্পরে পড়েন। স্থাবর সম্পত্তিটির সহজাত বাজার মূল্য ৯ কোটি ৫০ লক্ষ টাকার উপরে হলেও সুজনের সিন্ডিকেটের কারসাজিতে মাত্র ৩ কোটি ২০ লক্ষ টাকা মূল্য নির্ধারণ করা হয়। পরে সেখানে তাদের সাথে আরও প্রতারণা করা হয়। বয়োবৃদ্ধ মা ও তার মেয়েকে ব্ল্যাকমেইল করে সুজন গংরা। বিভিন্ন কারসাজিতে মাত্র ১ কোটি ১৭ লক্ষ টাকায় রেজিস্ট্রি করে নেয় সুজন ও তার অজ্ঞাত সহযোগীরা। বাকী ২ কোটি টাকা মৌখিক বাকি রেখে পরে দেয়া হবে বলে তাদের জানানো হয়। সরল বিশ্বাসে স্থাপক সম্পত্তি মালিক মা ও মেয়ে সুজনের কথা বিশ্বাস করে নেয়।   এ ছাড়া পরিশোধকৃত সেই  টাকা থেকে আবার ২০ লক্ষ টাকা সুজন ধার হিসাবে জোরপূর্বক রেখে দেয়। যা পরবর্তীতে আর ফেরত দেয়নি সুজন। ধার হিসেবে রেখে দেওয়া ২০ লক্ষ টাকা ও বাকী দুই কোটি টাকা আদায়ে নিহত লুৎফা মাহবুবা রুবি প্রতারক সাজেদুল কিবরিয়া সুজনকে বারবার তাগাদা দিচ্ছিল। কোনরূপ সাড়া না পেয়ে রুবি ৭ জুলাই শেষমেষ সন্ধ্যায় সুজনের বাড়ীতে যান। এ সময় সুজন পাওনা টাকা পরিশোধ না করে উল্টো রুবির সাথে চরম দুর্ব্যবহার করে, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ

 করে এবং জোরপূর্বক তার বাড়ি থেকে বের করে দেয়। উক্ত স্পটেই রুবি অসুস্থ হয়ে যান এবং সুজন কর্তৃক অর্থ আত্মসাৎ ও উদ্ভূত অপমান সইতে না পেরে নিজকে বিষপানে আত্মহত্যার কথা প্রকাশ্যে জানান। এ সময় সুজন তাকে আরও গালিগালাজ করে আত্মহত্যা করতে প্ররোচিত করেন ও নিজের রাজনৈতিক প্রভাবের অপব্যবহার করেন।

পরদিন ৮ জুলাই বিকেল ৩টার দিকে নিজের কক্ষে অপমান সইতে না পেরে বিষপান করেন রুবি। পরে তার পরিবার দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসায় তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও সন্ধ্যায় হঠাৎ করে অবস্থার অবনতি ঘটে এবং তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে এই সাজেদুল কিবরিয়া সুজন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটির ১৫০ নং সদস্য।

এলাকাবাসীরা উক্ত প্রতিবাদককে জানান, প্রতারক সুজনের সাথে উক্ত সম্পত্তির  তিনজন ক্রেতা এই প্রতারণার সাথে সরাসরি যুক্ত আছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধরে  এনে জিজ্ঞাসাবাদ করলে পুরো প্রতারণার বিষয়টি সামনে এসে যাবে বলে এলাকাবাসী বিশ্বাস করেন

ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোফাজ্জল হোসেন বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ