নারী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখার বিক্ষোভ মিছিল

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দেলোয়ার হোসাইন মাহদী: নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

উক্ত বিক্ষোভে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের মহাসচিব শায়খ সাজিদুর রহমান বলেন, “নারী আইন সংস্কার কমিশন উত্তরাধিকারে নারী-পুরুষের সমান অধিকারের যে প্রস্তাব দিয়েছে, তা সরাসরি কুরআন বিরোধী। কোনো সরকার কুরআন-সুন্নাহ বিরোধী আইন পাশ করতে পারবে না, হেফাজতে ইসলাম ও উলামায়ে কেরাম থাকতে তা হতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “কমিশনের আরেকটি প্রস্তাব হলো বেশ্যাবৃত্তিকে স্বীকৃতি দেওয়া, যা একটি পশ্চিমা ষড়যন্ত্র। বাংলার মাটিতে এই বেশ্যাবৃত্তি সহ বহুত্ববাদী আইন চলতে দেওয়া যাবে না। যদি এই প্রস্তাবনা অনতিবিলম্বে বাতিল না করা হয়, তাহলে আগামী ৩ তারিখে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

সাজিদুর রহমান আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় ৩০০ মামলার দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, “মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং ১৩, ২১ ও ২৪ এর গণহত্যার বিচার অতিদ্রুত সম্পন্ন করতে হবে।

ফিলিস্তিন ও ভারতে মজলুম মুসলমানের উপর যে গণহত্যা চালানো হয়েছে সেটার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটা দ্রুত বন্ধ করতে হবে। আর না হলে আমরা এই গণহত্যার প্রতিবাদে জিহাদের ডাক দিব। জিহাদ ছাড়া এদেরকে প্রতিহত করা যাবে না।

সভাপতির বক্তব্যে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুফতি মুবারকুল্লাহ বলেন, “কুরআনের একটি আইন বা আয়াতকে অস্বীকার করা মানে পুরো কুরআনকে অস্বীকার করা। আইন কমিশনের প্রস্তাবনায় কুরআনের বহু আয়াতকে অস্বীকার করা হয়েছে। যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া অনৈতিক ও অগ্রহণযোগ্য।” দুনিয়ার কোথাও এধরনের আইন নাই। কাজেই এধরণের আইন বাংলার মুসলমান কখনো মেনে নিবেনা।

তিনি আরও বলেন, “পশ্চিমা ও ইউরোপীয়ানদের সংস্কৃতি আমদানি করে মুসলমানদের পারিবারিক বন্ধন বিনষ্টের চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। অবিলম্বে নারী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে, নতুবা হেফাজতে ইসলাম বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে, যা সরকারের সামাল দেওয়ার ক্ষমতা নাই ”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ