— বিজ্ঞাপন —

নাসিরনগরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন, আধুনিক স্টেডিয়ামের ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই অনুষ্ঠানে নাসিরনগরে আধুনিক স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন তিনি
40981
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ইয়াছিন চৌধুরী, নাসিরনগরঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলার উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই অনুষ্ঠানে নাসিরনগরে আধুনিক স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নাসিরনগরের আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় মাঠজুড়ে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করে আমিনুল হক বলেন, খেলাধুলার প্রতি মানুষের গভীর আগ্রহ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে এই বিশাল জনসমাগমে। খেলাধুলার প্রসার ও উন্নয়নের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে কাজ করা হচ্ছে।

নাসিরনগরের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নাসিরনগরে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলে মাঠের চারপাশে উন্নত গ্যালারি নির্মাণের ব্যবস্থা করা হবে। এতে দর্শকরা আরও স্বাচ্ছন্দ্যে বিভিন্ন খেলাধুলা উপভোগ করতে পারবেন।

— বিজ্ঞাপন —

তিনি আরও বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি ও তাদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের কল্যাণ ও দেশের সর্বাত্মক উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।

এর আগে দুপুরে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

দুটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম. এ. হান্নান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক এড আলী আজম চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিশিষ্ট ব্যক্তিরা।

এদিকে ফাইনাল ম্যাচকে ঘিরে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে নাসিরনগরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗