নাসিরনগরে ছাত্রদলের দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লেখক: ইয়াছিন চৌধুরী
প্রকাশ: ৬ মাস আগে
নাসিরনগরে ছাত্রদলের দেশ গড়ার পরিকল্পনা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় নাসিরনগর সরকারি কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনের বিএনপি দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম. এ. হান্নান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আশিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক (কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা) আলী আশফাক রবিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফ উদ্দিন মৃধা, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান, জাকসু নির্বাচিত পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব, আশা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সজিব আহমেদ রানা, প্রাইম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমেদ এবং কবি নজরুল ছাত্রদলের সদস্য বিশাল।

এছাড়াও উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাসির রহমান, সাবেক আহ্বায়ক জমসেদ মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, সৈয়দ মিল্টন, তাকিউল ইসলাম, তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পনি চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইয়াছিন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সাকিল সিদ্দিক, তন্ময় আহমেদ, সদস্য সচিব খায়রুল বাসার রনি, উপজেলা ছাত্রদল নেতা ও জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মঈনউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাসেম মিয়া, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুক্তাদির, সাধারণ সম্পাদক সৈয়দ সাকিব, বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল সাহা, সাধারণ সম্পাদক সোওয়াব খান, ক্রীড়া বিষয় সম্পাদক মান্না, গোয়ালনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক সারোয়ার, চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল, চাপরতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খায়রুল, নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঞ্জু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত চৌধুরী,চাতলপাড় কলেজ ছাত্রদলের সভাপতি কনিকা আক্তার, গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক উবাইদুল হক, মালেকসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীরা। কর্মশালায় বক্তারা বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।