
নাসিরনগর ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসনের সদ্য বিজয়ী সংসদ সদস্য এম এ হান্নান কে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নাসিরনগর সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো হলরুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছগীর আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড : আলী আজম চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহ আলম, মো. নাসির উদ্দিন, কামাল হোসেন, মনির হোসেন, অগ্নিশ্বর মজুমদার, হাবিবুর রহমান, মো. জামাল উদ্দিনসহ প্রাথমিক শিক্ষা পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সৈয়দ এনামুল, মো. আনোয়ার হোসেন, সবুজ দাস, আসাদুজ্জামান রুবেল, মো. আশরাফ উদ্দিন, জ্যোৎস্না আক্তার, মো. সাদ্দাম হোসেন, মোহাম্মদ নাজমুল হুদা, মো. জামাল উদ্দিন ও মো. শাহ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আকবর হোসেন শ্যামল ও মো. আনিসুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে নাসিরনগরে প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ, মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষা অফিস ও শিক্ষা পরিবারের কল্যাণে বিভিন্ন সুনির্দিষ্ট দাবি-দাওয়া তুলে ধরেন। তারা নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে শিক্ষা খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন শিক্ষকবৃন্দ এবং তার সফল ও কার্যকর নেতৃত্ব কামনা
