নাসিরনগরে বাসের ধাক্কায় ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ইয়াছিন চৌধুরী নিবিড়, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইটবোঝাই ট্রাক্টর উল্টে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এ দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার (২১ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের কুন্ডা ভুইয়া ঘাট এলাকায়

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সবুজ বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রাক্টরকে ধাক্কা দিলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের শ্রমিক মো. আল আমিন মীর (২৩) নিহত হন

নিহত আল আমিন মীর উপজেলার কুন্ডা গ্রামের মধ্যপাড়ার নান্টু মীরের ছেলে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান তবে ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর সময় স্থানীয়রা বাসটিকে আটক করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ