নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা শ্রমিকের মৃত্যু

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা শ্রমিকের মৃত্যু
নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা শ্রমিকের মৃত্যু
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর প্রতিনিধি:   ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নসু মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে । ২৮ মার্চ ২০২৫ রোজ শুক্রবার সকালে উপজেলার চিশতীয়া মার্কেটে এই ঘটনা ঘটে।

নসু মিয়া উপজেলার শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত সাজু মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, নসু মিয়া প্রতিদিনের মতো সকালে নিজের ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে নাসিরনগর সদরে আসেন। বেলা আনুমানিক পৌনে দশটার সময়ে রিকশা মেরামতের জন্য চিশতীয়া মার্কেটের দেবু সরকারের মালিকানাধীন উজ্জল সাইকেল স্টোরে যান। তখন তিনি নিজ হাতে ধরে কোথায় জ্বালাই করতে হবে দেখিয়ে দিতে গিয়েই ‍ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়ে মাটিতে । সাথে সাথেই তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তাকে বাঁচাতে এসে আরেকজন আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মনবাড়িয়া নেয়া হয়েছে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মো: খাইরুল আলম বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন দেয়ায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ