নাসিরনগরে ব্রীজ থেকে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্রীজ থেকে পড়ে পানিতে ডুবে নাঈম আহমেদ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম বড়নগর গ্রামের সুলাইমান মিয়ার ছেলে ও বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের পেছনের একটি ব্রীজে নাঈম ও তার বন্ধুরা খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ সে পা পিছলে নিচে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাতলপাড়ের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নাঈম সাঁতার জানত না। পানিতে পড়ে ডুবে যাওয়ায় তার মৃত্যু হয়। কিশোরের অকাল মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, আর পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ