নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাসিরনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন তালুকদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আমিরুল হোসেন চকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক পিযুষ আচার্য, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল মেম্বার, সহ-ধর্ম সম্পাদক গোলাম নূর মেম্বার ও সদস্য আমিরুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ওয়াজ উদ্দিন মেম্বার, জাসাসের সদস্য সচিব সাদেকুর রহমান, জিয়া পরিষদের আহ্বায়ক বাজু মিয়া ও সদস্য সচিব শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা শামিমুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, তরুণ দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম ও সদস্য সচিব নিজাম আলম, শ্রমিক নেতা অলিউর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন, হাফিজুর রহমান, জুয়েল রানা, হোসাইন আহমেদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗