নাসিরনগরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা জব্দ

নাসিরনগরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা জব্দ
নাসিরনগরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা জব্দ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জিরা জব্দ করা হয়েছে। এ সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হলেও চালক ও সহকারী পা লিয়েযাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল নাসিরনগর উপজেলার ফান্দাউক মোড়ে টহল চলাকালে ঘটনাটি ঘটে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি পিকআপ ভ্যানের চালক ও হেলপার দ্রুত গাড়ি ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় টহল দলের কমান্ডার লেফটেন্যান্ট ইফতেমাম আহমেদের নেতৃত্বে গাড়িটি তল্লাশি করা হয়। তল্লাশিতে পিকআপ ভ্যানের ভেতর থেকে ৫০ বস্তা ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করা হয়।

নাসিরনগর অস্থায়ী সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ইফতেমাম আহমেদ জানান, উদ্ধারকৃত জিরার মোট ওজন আনুমানিক ১ হাজার ৫০০ কেজি এবং এর বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা। জব্দকৃত মালামাল ও পিকআপ ভ্যান পরবর্তীতে ২৫ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও অবৈধ পণ্য পাচার রোধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ