নাসিরনগর বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫

নাসিরনগর বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
নাসিরনগর বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়েতে দাওয়াত দেওয়া নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্য নিহত হয়েছেন। তার নাম জিতু মিয়া (৬২)।   সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামের মসজিদবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।নিহত জিতু ধরমন্ডল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিতু মিয়ার সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রমজান মেম্বারের বিরোধ চলছিল। আজ দুপুরে মসজিদবাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান জিতু মিয়া। সেখানে প্রতিপক্ষের লোকেদের সঙ্গে তার দেখা হয়। বিয়েতে প্রতিপক্ষের লোকেদের দাওয়াত দেওয়ায় ক্ষিপ্ত হন জিতু।কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে জিতু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. ওবায়দুর রহমান জানান, বিয়ের দাওয়াত নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জিতু মিয়া নিহত হন। এ ঘটনায় পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ