নিজেকে রক্ষা করতে শিখুন কেরাতে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জেলা প্রতিনিধি,রাস্তা দিয়ে হেটে গেলে ছিনতাই কারি অন্যায়ভাবে কেউ গায়ে এসে পড়লে নিজেকে তো রক্ষা করা চাই।

রাস্তাঘাটে অসহায় পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার জন্য এ সময়ে সম্মান আর সাহসী উদ্যোগ নিয়ে এসেছেন বি ব্লক এর আতিকুল আলম ( সেন্সী) যিনি আজ অনেক দিন যাবত বিভিন্ন শ্রেণীর ছোট বড় সবাইকে নিয়ে দুবেলা কারাতে ট্রেনিং সেন্টার চালিয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে দেখি বিভিন্ন বয়সীরা তার কাছে কারাতে প্রশিক্ষন নিচ্ছেন।

আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট বা কারাতে, জুডো, তায়কোয়ান্দোর মতো শারীরিক কৌশল হতে পারে মা বোন সহ সকলের সুরক্ষার শক্ত একটি হাতিয়ার।

মেয়েদের মধ্যে কারাতে প্রশিক্ষণের প্রতি উৎসাহ দিন দিন বাড়ছে। চার বছরের শিশু থেকে শুরু করে যেকোনো বয়সের নারীই কারাতে শিখতে পারেন। কারাতে শিখলে সবার হৃদয় প্রাণ ও তাদের চলমান জীবন ধারা ইতিবাচক পরিবর্তন আসে। প্রশিক্ষন করতে আসা সকলের মধ্যে সুন্দর সম্পর্ক তৈরি সহ তারা পরস্পরের মধ্যে আন্তরিক হচ্ছেন। ক্লাস শেসে নিজেদের মধ্যে ১০ থেকে ১৫ মিনিট খেলার সুযোগ সবাইকে আলাদা আনন্দ দিয়ে থাকে।
সবচেয়ে বড় কথা জীবনকে নতুন করে সাজিয়ে রাখার নতুন পরিবর্তন পাওয়া যায়, সমাজে চলমান নানাবিধ বিপরীত সকল চিন্তা ধারণা থেকে মুক্ত থাকা যায়, তাছাড়া বিশেষ করে মোবাইল ফোনের আশক্তি থেকে পরিত্রাণ পাওয়া যায়, প্রাণচাঞ্চল্য বাড়ে,শরীর মন ভালো থাকে, বাড়ে রোগপ্রতিরোধক্ষমতা।

প্রযুক্তিতে আসক্তি কমিয়ে কারাতে হতে পারে সত্যিকারের বন্ধু।

এলাকা বুঝে বিভিন্ন এলাকায় ও প্রতিষ্ঠানে ভর্তি এবং মাসিক বেতনে ভিন্নতা থাকলেও ভর্তি খরচ ৫০০ থেকে শুরু করে প্রশিক্ষণ অনুযায়ী মাসিক বেতন নির্ধারণ হয়।
সপ্তাহে দুই থেকে তিন বার করা প্রশিক্ষণ দিয়ে এ ভাবে তিন-চার মাসে এক একটা অংশে আলাদাভাবে পাস করলে তবেই মেলে পরবর্তী রঙের বেল্ট বা কোমরবন্ধ।

সাধারণত ভর্তি হলেই সাদা বেল্ট দেওয়া হয়। তারপর একে একে হলুদ, কমলা, সবুজ, নীল, বেগুনি, লাল, বাদামি ও কালো। কালো কোমরবন্ধ প্রশিক্ষণের সর্বোচ্চ ধাপ। এ ছাড়া শিশুরা বয়সভিত্তিক ও বড়রা একই ওজনের ব্যক্তির সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়েও জিততে পারেন সোনা, রুপা কিংবা ব্রোঞ্জ পদক।

কারাতে প্রশিক্ষনের কোচ আতিকুল আলম জানান, তাঁর প্রতিষ্ঠানে ভর্তি হতে ৫০০ টাকা লাগে। মাসিক বেতনও ৫০০ টাকা। সপ্তাহে চার দিন ক্লাস করা যাবে। তিন মাসে এক একটি অংশ বিভক্ত। নিজেদের নিরাপত্তার জন্য ছোট থেকে বড় সবার কারাতে শেখা উচিত, বিশেষ করে মেয়েদের।
আপনার সোনামনিদের প্রযুক্তির অলস হওয়া পরিবেশ থেকে মুক্ত রাখতে যোগাযোগ করতে পারেন।
আতিকুল আলম( রয়েল)
স্থানঃ হালিশহর, বি,ব্লক,চট্টগ্রাম।
মোবাইলঃ 01820-342297

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ