নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আজ ১১ এপ্রিল শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও সাবেক মেয়র বিএনপিনেতা হাফিজুর রহমান মোল্লা কচি। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দি কান্ট্রি টুডে পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক আফজালুর রহমান রিপন।

উভয় অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী শিক্ষক শেখর চৌধুরী ও হেড মাওলানা মাজেদুল ইসলাম। মিলাদ মাহফিল এ দোয়া পরিচালনা করেন মৌড়াইল মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা গোলাম কিবরিয়া বড়াইলী। বিদ্যালয়ে শিক্ষার্থী মোঃ সাফাত হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াত ও বিন্দু শর্মার গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

শিক্ষকগণের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কেশব চন্দ্র, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে তাবাসসুম আরিশামনি, কামরুল হাসান নাফিন অনুভূতি ব্যক্ত করেন। বিদায়ী মানপত্র পাঠ করেন জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী সামিহা তারান্নুম ফাইজা এবং গ্রহণ করেন জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ সাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়।

দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আমান উল্লাহ, অভিভাবক সৈয়দ মোহাম্মদ জহুরুল হক মিরণ, প্রভাতী ও দীবা শাখার শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক, সকল শিক্ষার্থী, সুধী জনেরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ