নির্বাচনে অনিয়ম হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারে: হর্ষবর্ধন শ্রিংলা

নির্বাচনে অনিয়ম হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারে: হর্ষবর্ধন শ্রিংলা
নির্বাচনে অনিয়ম হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারে: হর্ষবর্ধন শ্রিংলা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে অনিয়ম হলেই কেবল বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জামায়াত কখনোই জয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্রিংলা। তিনি বলেন, জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’-এ কখনো জিততে পারেনি। অতীতেও দলটি পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। ফলে তাদের পর্যাপ্ত জনসমর্থন নেই।

হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, “কেউ যদি তাদের সামনে নিয়ে আসে, তারপরও নির্বাচনে অনিয়ম না হলে তাদের ক্ষমতায় আসা সম্ভব নয়। অনিয়ম হলেই কেবল তারা ক্ষমতায় যেতে পারে।

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় ভারত, যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। তবে বাস্তবে সে ধরনের পরিস্থিতি তিনি দেখছেন না বলে মন্তব্য করেন শ্রিংলা।

তিনি আরও বলেন, নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগ রয়েছে এবং নির্বাচন হলেও কী পরিবেশে তা অনুষ্ঠিত হবে, সেটিও দেখার বিষয়। পুরো পরিস্থিতি ঘিরে এখনো অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ