নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা আসলে কঠিন-জুনায়েদ সাকি

নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা আসলে কঠিন-জুনায়েদ সাকি
নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা আসলে কঠিন-জুনায়েদ সাকি
নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা আসলে কঠিন-জুনায়েদ সাকি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:  বাঞ্ছারামপুরে গণসংহতি আন্দোলনের প্রধান কার্যালয় উদ্ধোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠানে জুনায়েদ সাকী বলেছেন, পরিকল্পিত শিল্প ও শিক্ষা নগরী হিসেবে বাঞ্ছারামপুরকে গড়ে তোলা হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘আমরা বারবার বলছি, সংস্কারের অনেকগুলো জায়গা আছে। কিছু নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব। আবার অনেকগুলো সংস্কারের প্রশ্নে যেগুলো মৌলিক কাঠামোগত, এগুলো আসলে নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন করা আসলে কঠিন।’

আজ বৃহস্পতিবার উপজেলার দূ্র্গারামপুরে প্রধান কার্যালয় উদ্ধোধন শেষে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতারপূর্ব এক আলোচনা সভায় জুনায়েদ সাকি এসব কথা বলেন।
সময় গণসংহতি আন্দোলনের বাঞ্ছারামপুর শাখার নেতা রেনু মেম্বার,প্রধান সমন্বয়ক শামীম শিবলী, আপেল মাহমুদ,আব্দুল কাইয়ুমসহ বহু
নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা বারবার বলছি, সংস্কারের ক্ষেত্রে যেভাবে ইতিমধ্যে ঐকমত্য কমিশন উদ্যোগ নিয়েছে, এ কাজ তাদেরই ছিল। তাদের উদ্যোগে সব রাজনৈতিক দলগুলো একমত হবে। সর্বসম্মত জায়গায় দাঁড়াবে। সেটি আমাদের জাতীয় সনদ আকারে সামনে আসবে। সেই পরিবর্তনগুলো আসবে। আর যেসব জায়গায় অনৈক্য আছে, দ্বিমত আছে, সেই সংস্কারগুলো রাজনৈতিক দলগুলো অধিকতর জনমত গঠন করবে। জনগণের সমর্থনের ওপর বিষয়টি নির্ভরশীল।’

সংস্কারের জন্য যথেষ্ট সময় আছে বলে মনে করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘সংস্কার যেহেতু আমাদের লক্ষ্য হিসেবে স্থির হয়েছে। আগামী সংসদটা হবে সংস্কার পরিষদ, যেখানে সংস্কারটা হবে জনগণের ম্যান্ডেট নিয়ে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ