নিয়ামতপুরে জামায়াতে যোগ দিলেন ৫ হিন্দু যুবক

নিয়ামতপুরে জামায়াতে যোগ দিলেন ৫ হিন্দু যুবক
নিয়ামতপুরে জামায়াতে যোগ দিলেন ৫ হিন্দু যুবক
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে পাঁচ হিন্দু যুবক দলটিতে যোগ দিয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গুজিশহর উচ্চ বিদ্যালয় মাঠে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত এক নির্বাচনি সভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেন।

নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম তাদেরকে ফুলের মালা পরিয়ে দলে বরণ করে নেন। নতুন যোগ দেওয়া যুবকরা হলেন শ্রীমন্তপুর ইউনিয়নের গোল স্কুলপাড়া গ্রামের শ্রী কালিদাস, শ্রী শুভ, শ্রী খলিল, শ্রী সজিব রায় ও শ্রী রাজকুমার।

যোগদানের অনুভূতি জানিয়ে শ্রী রাজকুমার বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতের আদর্শ তার কাছে সবচেয়ে ভালো লেগেছে এবং কথা ও কাজের মিল পেয়েই তিনি এই দলে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, আগামীর বাংলাদেশে বিভাজনের রাজনীতি থাকবে না, সবাইকে সঙ্গে নিয়েই দেশ গড়া হবে। তিনি আরও বলেন, জামায়াতের হাত ধরেই মানুষ কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুব বিভাগের যুগ্ম সদস্যসচিব নিশাদ আহমেদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা নওশাদ আলী, নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, এস এম জুবায়ের ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তাহেরসহ অন্যরা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ