পঞ্চগড়–১ আসনে লড়াইয়ে সারজিস আলম, হলফনামায় ৩৩ লাখ টাকার সম্পদের তথ্য

পঞ্চগড়–১ আসনে লড়াইয়ে সারজিস আলম, হলফনামায় ৩৩ লাখ টাকার সম্পদের তথ্য
পঞ্চগড়–১ আসনে লড়াইয়ে সারজিস আলম, হলফনামায় ৩৩ লাখ টাকার সম্পদের তথ্য
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পঞ্চগড়–১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনি হলফনামার তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা। রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এ খাতে তিনি আয়কর পরিশোধ করেছেন ৫২ হাজার ৫০০ টাকা।

সারজিস আলমের হাতে নগদ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ এক লাখ টাকা। তার নামে দানসূত্রে প্রাপ্ত ১৬ দশমিক ৫০ শতক কৃষিজমি রয়েছে। অর্জনের সময় ওই জমির মূল্য ছিল ৭ হাজার ৫০০ টাকা, যা বর্তমানে আনুমানিক ৫ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও বলা হয়েছে, ব্যবসা থেকে বছরে তার আয় ৯ লাখ টাকা। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) উল্লেখ করেছেন। আইনি তথ্যের অংশে দেখা যায়, সারজিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা স্টক এক্সচেঞ্জভুক্ত শেয়ার নেই।

সম্পদ বিবরণীতে আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্যও ৭৫ হাজার টাকা। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই। এ ছাড়া তার নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবন নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

এদিকে পঞ্চগড়–১ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠেছে। এই আসনে অন্যান্য প্রার্থীরা হলেন—বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র আল রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের মো. মাহাফুজুর রহমান, বাংলাদেশ লেবার পার্টির মো. ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আব্দুল ওয়াদুদ বাদশা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ