পাঁচবিবি সীমান্তে নেশার ইঞ্জেকশন উদ্ধার করেছে বিজিবি

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জয়পুরহাট জেলা প্রতিনিধি,জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউপির কয়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২’হাজার পিস নেশা জাতীয় কুপিজেসিক ইঞ্জেকশন সহ এক মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মাদককারবারি উপজেলার কয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে সাগর আহমেদ (২৭)। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদক সহ সাগরকে আটক করে। মাদকগুলোর আনুমানিক মূল্য প্রায় ৩’লক্ষ টাকা বলে জানায় বিজিবি।

কয়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাঈম হোসেন বলেন, ভারত থেকে অবৈধ পথে মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদ আমাদের নিকট আসে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কয়া সীমান্তে ২৮১/৪৭ পিলার এলাকার ৪’শ গজ দেশের অভ্যন্তরে পাকারাস্তা এলাকা থেকে কয়েকটি পলিথিন ব্যাগে মোড়ান অবস্থায় মাদকগুলো উদ্ধার করে ক্যাম্পের সদস্যরা। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাগরকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ