পাঁচ টাকার লেবু ১৩ টাকায় বিক্রি, জরিমানা ৫০ হাজার

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রমজান মাসকে ঘিরে সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের বাজারে লেবুর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। পাঁচ টাকার লেবু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকায়।

 

অতিরিক্ত দাম নেওয়ায় নগরের এক বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বিজ্ঞাপন

 

সোমবার (১১ মার্চ) সকালে নগরের স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। এসময় তাকে সহায়তা করেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও নাসরিন আকতার।

 

ফয়েজ উল্লাহ বলেন, মেম্বার বাণিজ্যালয় নামের একটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা নেই। তাই সুযোগ বুঝে একেক সময় একেক দামে লেবু বিক্রি করছিল। বাগান থেকে লেবু কেনার রশিদও নেই। ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই প্রতিষ্ঠানকে

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ