আসন্ন ২নং পাকশিমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ যুবায়ের আহমেদ
তিনি জয়ধরকান্দি বড়বাড়ির কৃতি সন্তান মোঃ যুবায়ের আহমেদ। পিতা—মোঃ আনিফ মিয়া।
ছাত্রজীবন থেকেই মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন লালন করে আসছেন তিনি। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের সঙ্গে গড়ে তুলেছেন দীর্ঘদিনের সম্পর্ক।
তিনি ২০২১ সালে জয়ধরকান্দি আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ধরে রং ও জিপসামের ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। বর্তমানে জয়ধরকান্দি বাজারে ‘আসাদুল্লাহ পেইন্ট, ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার’ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন মোঃ যুবায়ের আহমেদ। স্থানীয়ভাবে তার পরিচিতি ও সামাজিক সম্পৃক্ততা রয়েছে।
মানবকল্যাণ, এলাকার উন্নয়ন এবং মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে ১নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।