পাকিস্তানের দাবি: ভারতের পাঠানো ৩০টি ইসরায়েলি হরপ ড্রোন ধ্বংস

পাকিস্তানের দাবি: ভারতের পাঠানো ৩০টি ইসরায়েলি হরপ ড্রোন ধ্বংস
পাকিস্তানের দাবি: ভারতের পাঠানো ৩০টি ইসরায়েলি হরপ ড্রোন ধ্বংস
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ভারতের ৩০টি হরপ ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলেছে, পাকিস্তানের বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার উদ্দেশ্যে ড্রোনগুলো পাঠানো হয়েছিল।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, রাওয়ালপিন্ডি, গুজরাট, গুজরানওয়ালা, লাহোর, নানকানা, ঘোটকি, করাচির মালিরসহ বিভিন্ন শহরে ড্রোনগুলো দেখা গিয়েছিল। পরে সেগুলো ভূপাতিত করা হয়।

নিরাপত্তা সূত্র বলেছে, নিয়ন্ত্রণরেখার পান্ডো সেক্টরে ভারতীয় সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি ছুড়েছিল। পাকিস্তানের সেনারা তার কার্যকর জবাব দিয়েছেন। নাঙ্গা তাক এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস করা হয়েছে ও অন্য জায়গাতেও তাদের ক্ষয়ক্ষতি হয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ হরপ ড্রোন তৈরি করে থাকে। ড্রোনগুলো ঘুরে ঘুরে লক্ষ্য খুঁজে বের করে এবং অপারেটরের নির্দেশ পেলে লক্ষ্যবস্তুর ওপর সরাসরি আঘাত হানে। আঘাত হানার সময় ড্রোনগুলো নিজেকেও ধ্বংস করে দেয়।

পাকিস্তানের দাবি: ভারতের পাঠানো ৩০টি ইসরায়েলি হরপ ড্রোন ধ্বংস

পাকিস্তানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, ড্রোনগুলো ইসরায়েলের তৈরি এবং এতে ব্যবহৃত ইঞ্জিন যুক্তরাজ্যের ইউএভি ইঞ্জিনস লিমিটেড কোম্পানির তৈরি করা।

পাকিস্তানের আইএসপিআর বলছে, গত বুধবার পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় উড়োজাহাজ, ড্রোন ও সীমান্তচৌকি ধ্বংস হওয়ায় দিল্লি এ ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ হরপ ড্রোন তৈরি করে থাকে। ড্রোনগুলো ঘুরে ঘুরে লক্ষ্য খুঁজে বের করে এবং অপারেটরের নির্দেশ পেলে লক্ষ্যবস্তুর ওপর সরাসরি আঘাত হানে। আঘাত হানার সময় ড্রোনগুলো নিজেকেও ধ্বংস করে দেয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ