— বিজ্ঞাপন —

পাকিস্তানে ১১ বছরের ছাত্রকে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ: শিক্ষকসহ গ্রেপ্তার ৩

পাকিস্তানের সরগোধায় ষষ্ঠ শ্রেণির এক এতিম ছাত্রকে যৌন নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে এক জ্যেষ্ঠ শিক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
60173
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৯ অক্টোবর ২০২৬, ১:৫১ অপরাহ্ন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধায় ১১ বছরের এক এতিম ছাত্রকে যৌন নির্যাতন এবং তার আপত্তিকর ভিডিও চিত্র ধারণ করার অভিযোগে এক সরকারি স্কুলের শিক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ও অত্যন্ত সংবেদনশীল এই মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিসিডি) কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের দায়ের করা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) অনুযায়ী, ঘটনাটি ঘটেছে আতা শহীদ থানা এলাকার অন্তর্ভুক্ত চক নম্বর ১০৭ সাউথের গভর্মেন্ট হাই স্কুলে। ওই স্কুলের সিনিয়র শিক্ষক সাফদার আব্বাস ষষ্ঠ শ্রেণির ১১ বছর বয়সী এক এতিম শিক্ষার্থীকে তার বৈঠখানায় ডেকে নেন। সেখানে অন্য দুই সহযোগীকে সাথে নিয়ে ছাত্রটির ওপর যৌন নির্যাতন চালানো হয় এবং ভিডিও ধারণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্তের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ এবং বেশ কিছু আপত্তিকর ভিডিও জব্দ করা হয়েছে। অভিযুক্তরা ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিল। পরবর্তীতে শিশুটি সাহসী হয়ে তার পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।

ঘটনা জানার পর শিশুটির মামা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শিক্ষক সাফদার আব্বাসসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তদন্ত চলাকালীন নির্যাতিত ছাত্রটি পুলিশকে জানিয়েছে, প্রধান অভিযুক্ত শিক্ষক এর আগেও অন্য ছাত্রদের একইভাবে যৌন নির্যাতনের শিকার করেছিলেন। তার কাছে থাকা ল্যাপটপ ও ফোনে আরও অন্য শিশুদের ভিডিও রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বের সাথে ঘটনার প্রতিটি দিক নিয়ে গভীর তদন্ত চালানো হচ্ছে। আইন অনুযায়ী ভুক্তভোগী পরিবারকে বিচার এনে দিতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সিসিডি বর্তমানে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে।

সূত্র: ARY News Urdu

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗