আন্তর্জাতিক ডেস্ক: ৮ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
পাকিস্তানের বর্তমান প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দেশকে আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে বর্তমান প্রদেশগুলো ভেঙে মোট ১২টি প্রদেশ গঠনের একটি নতুন প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।
সূত্র মতে, এই প্রশাসনিক পুনর্গঠন বাস্তবায়নের জন্য ২৮তম সংবিধান সংশোধনী বিল আনার পরিকল্পনা করা হচ্ছে। তবে এই পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ মানুষের মতামত যাচাইয়ের ওপর জোর দেওয়া হচ্ছে।
সংবিধান সংশোধনী সংসদে তোলার আগে কিংবা এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে পাকিস্তান জুড়ে একটি গণভোট আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। গণভোটের মাধ্যমে জনগণ এই নতুন প্রদেশ গঠনের পক্ষে মতামত দেন কি না, তা নিশ্চিত করা হতে পারে।
প্রস্তাবিত এই পুনর্গঠনের মূল উদ্দেশ্য হলো প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করা। তবে কোন কোন অঞ্চল নিয়ে নতুন প্রদেশগুলো গঠিত হবে এবং কীভাবে সীমান্ত পুনর্নির্ধারণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত পরিকল্পনা এখনও চূড়ান্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।