পাচারের টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনবো: জামায়াত আমির

পাচারের টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনবো: জামায়াত আমির
পাচারের টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনবো: জামায়াত আমির
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 নওগাঁ:  নওগাঁয় এক বিশাল নির্বাচনী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের লুণ্ঠিত অর্থ দেশে ফিরিয়ে আনা হবে এবং দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিগত সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। নওগাঁবাসীর উদ্দেশে তিনি উত্তরবঙ্গকে ‘কৃষি শিল্পের রাজধানী’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। আম ও লিচু প্রক্রিয়াজাতকরণ কারখানা, কোল্ড স্টোরেজ স্থাপন এবং কৃষিপণ্য রপ্তানির পরিকল্পনার কথা জানান তিনি।

এছাড়া নওগাঁ শহরের সড়ক ফোর-লেনে উন্নীতকরণ, একটি মানসম্মত মেডিকেল কলেজ স্থাপন এবং পর্যটন খাতের আধুনিকায়নের আশ্বাস দেন জামায়াত আমির। নারীদের মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারের পাশাপাশি যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার কথা বলেন তিনি।

নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ তুলে তিনি অপপ্রচারের নিন্দা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চাঁদাবাজ ও মামলাবাজদের পরাজিত করতে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট চান।


পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ