— বিজ্ঞাপন —

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

40321
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দিনাজপুরের পার্বতীপুরে বাবলী আক্তার (২৫) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রাজু ইসলামকে আটক করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পার্বতীপুর পৌরসভার সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবলী আক্তার ওই এলাকার বাবু মিয়ার মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় রাজু ইসলাম ও তার স্ত্রী বাবলী আক্তার একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকার পর বাবলীর কোনো সাড়াশব্দ না পেয়ে রাজু তাকে ডাকাডাকি করেন। পরে তার হাত-পা নিস্তেজ ও শক্ত অবস্থায় দেখতে পান তিনি। এরপর দ্রুত তাকে স্থানীয় পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষারপর বাবলী আক্তারকে মৃত ঘোষণা করেন।বাবলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বজন ও প্রতিবেশীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। তাদের কয়েকজনের দাবি, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নাও হতে পারে। ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে বাবলীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারাঅভিযোগ করেন। তবে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

পরে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নেওয়া হলে খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ সেখানে যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।পুলিশ আরও জানায়, ঘটনার প্রকৃত কারণ জানতে নিহতের স্বামী রাজু ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বাবলী আক্তারের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗