পুকুর নিয়ে দ্বন্দ্ব মাছ ও গাড়ির সাথে এ কেমন শত্রুতা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,পুকুর নিয়ে দ্বন্দ্বের জেরে বাঞ্ছারামপুরের কাঞ্চনপুরে মো. আলী হোসেনের গাড়ি ভাঙচুর ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এভাবেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তিনি। শত্রুতাবশত আলী হোসেনের পুকুরে বিষ দিয়ে মাছ মারারও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

গাড়ি ভাংচুরের ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানা ও সেনাবাহিনীর কাছে অভিযোগ করা হয়েছে বলে জানান আলী হোসেন।

অভিযোগে ফেরদৌস, সাকিব মিয়া, রাকিব মিয়া, রুবেল মিয়া ও আমেনা বেগমের নাম উল্লেখ করা হয়।

ভুক্তভোগী আলী হোসেনের পরিবার জানায়, গত ৮ জুন রাত নয়টার দিকে ফেরদৌস গং তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায় আলী হোসেনের ওপর। ভাঙচুর করা হয় তার গাড়িটি। এলোপাতাড়ি মারধর করে তাকে জখম করা হয় তাকে। ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের ওপরও করা হয় হামলা।

এমন অবস্থায় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছে আলী হোসেনের পরিবার। তাদের দাবি আবারও হতে পারে আক্রমণ।

বাড়ির একটি পুকুরের লিজ নিয়ে দীর্ঘ দিন ধরেই ফেরদৌস নানান ভাবে ক্ষতির চেষ্টা করে আসছে বলে জানান আলী হোসেন।

এ ঘটনায় প্রধান অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফেরদৌসের মোবাইল বন্ধ পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে জানতে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল ইসলাম বলেন, ‘ ঘটনাটি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ