— বিজ্ঞাপন —

পুলিশের ইউনিফর্মে বড় পরিবর্তন, প্যান্টে আসছে খাকি রঙ

পুলিশের ইউনিফর্মে বড় পরিবর্তন, প্যান্টে আসছে খাকি রঙ
পুলিশের ইউনিফর্মে বড় পরিবর্তন, প্যান্টে আসছে খাকি রঙ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পুলিশ বাহিনীর বর্তমান ইউনিফর্মকে আরও মানানসই ও গ্রহণযোগ্য করতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্টের রঙ আগের মতোই থাকলেও প্যান্টের রঙ হবে খাকি।

সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে পুলিশের পোশাক নিয়ে অসন্তোষ ছিল। বাহিনীর সদস্যরাও বর্তমান ইউনিফর্মকে পুরোপুরি গ্রহণযোগ্য মনে করছেন না। এ কারণে পুলিশের আবেদনের ভিত্তিতে ঐতিহ্যবাহী ও ব্যবহারিক দিক বিবেচনায় নতুন ডিজাইনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

— বিজ্ঞাপন —

নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেট্রো ও জেলা পুলিশের শার্টের রঙ অপরিবর্তিত থাকবে, তবে প্যান্ট হবে খাকি রঙের। মন্ত্রী জানান, এটি আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, তবে উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জামিনে মুক্ত থাকা অপরাধীদের ওপর নজরদারি অব্যাহত আছে এবং অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোহিঙ্গা ক্যাম্প পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান চলছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗