পেশিশক্তি-কালোটাকা রুখতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন চাই : জামায়াত আমীর মোবারক

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নির্বাচনে পেশিশক্তি ও কালোটাকার ব্যবহার বন্ধ করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জেলা আমীর ও ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোবারক হোসাইন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেসক্লাব চত্বরে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মোবারক হোসাইন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষিত পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে। বাংলাদেশেও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এই পদ্ধতি চালু করা জরুরি।

তিনি অভিযোগ করে বলেন, একটি শ্রেণি আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করার স্বপ্ন দেখছে। কিন্তু এ দেশে জনগণ আর সেই ধরনের নির্বাচন মেনে নেবে না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্যাসিবাদী শক্তির বিচার করবেন, পাচারকৃত টাকা ফেরত আনবেন এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি, তাঁর চারপাশে কিছু লোক বিশেষ একটি দলের পকেটে ঢুকে গেছে। জনগণ এটিকে প্রতিরোধ করবে।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর ও বিজয়নগর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান।

এছাড়া জেলা জামায়াতের যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মো. রুকন উদ্দিন, পৌর জামায়াতের মোহাম্মদ শাখাওয়াত হোসেন মাস্টার, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান মাহমুদ ও সেক্রেটারি জুলফিকার হায়দার রাফি প্রমুখ বক্তব্য রাখেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ