প্রকাশ্যে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ

প্রকাশ্যে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ
প্রকাশ্যে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

রাজশাহী জেলা প্রতিনিধি : হরহামেশাই প্রকাশে বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে পলিথিন ব্যাগ। খালি হাতে বাজারে যেয়ে, পলিথিন ব্যাগ ভর্তি জিনিস নিয়ে বাড়ি ফিরছেন কেউ, কেউ। এ দৃশ্য বলার মতো না ।কিছু দিন পলিথিন ব্যাগ নিষিদ্ধের দাবিতে তোর জোর হলেও বর্তমানে আর সেই অভিযোগ দেখা যাচ্ছে না ।অসাধু ব্যবসায়ীদের অনুকূল পরিবেশ হবার কারণে পলিথিন ব্যাগ প্রকাশ্যেই বিক্রি হচ্ছে ।বর্ষা মৌসুমী এই পলিথিন ব্যাগ গুলো আটকে ড্রেনগুলো ভর্তি হয়ে যায়। তখন শুরু হবে জলাবদ্ধতা । জলাবদ্ধ থেকে নষ্ট হবে রাস্তা ।পরিবেশ ভারসাম্য হারাচ্ছে এই পলিথিন ব্যাগের জন্য ।

পলিথিন আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। স্বাভাবিকভাবে পলিথিন পঁচনশীল নয়। ব্যবহৃত পলিথিনের পরিত্যক্ত অংশ দীর্ঘদিন অপরিবর্তিত ও অবিকৃত থেকে মাটি, পানি ইত্যাদি দূষিত করে। পলিথিন মাটির উবর্বরতা হ্রাস করে ও মাটির গুনাগুন পরিবর্তন করে ফেলে। পলিথিন পোড়ালে এর উপাদান পলিভিনাইল ক্লোরাইড পুড়ে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়ে বাতাস দূষিত করে পলিথিনের ব্যাগ ও অন্যান্য জিনিস শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ‘নারডল’ নামক এক প্রকার প্লাস্টিক বর্জ্য সমুদ্রের পানিতে মিশে পানি দূষিত হচ্ছে। এতে সামুদ্রিক জীববৈচিত্র হুমকির মুখে পড়ছে। পলিথিন ও বিভিন্ন প্লাস্টিক পণ্য ব্যাপকভাবে ব্যবহারে সারাদেশে খাল-বিল, নদী-নালা থেকে শুরু করে সমুদ্র্র পর্যন্ত প্লাস্টিক ছড়িয়ে পড়ছে। এতে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। সেই সাথে মারাত্মক হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। প্লাস্টিক শুধু আসবাবপত্র বা পলিথিনের মধ্যেই সীমাবদ্ধ নেই।

পলিথিন ব্যাগ ব্যবহারের পর নদী-নালা, খাল-বিল ও অন্যান্য জলাশয়ে যাচ্ছে এবং মাছের মাধ্যমে মানবদেহে প্রবেশ করছে। আর এর ফলে চর্মরোগসহ মারাত্মক ক্যান্সার পর্যন্ত হচ্ছে। তাই আজ থেকেই পলিথিন ব্যাগ বর্জন করুন। পলিথিন ব্যাগকে না বলুন ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ