প্রথম আলো-ডেইলি স্টারে হামলার বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিবাদ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগকে গণমাধ্যম ও বাক্‌স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন বক্তারা। শনিবার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত মানববন্ধনে তারা বলেন, হামলা গণতন্ত্রের ওপরও আঘাত।

প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, গণমাধ্যমের কাজ হলো মতপার্থক্য প্রকাশ করা, আর গণতন্ত্র মানে ভিন্নমতকে সম্মান করা। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, শুধু হামলাকারী নয়, নেপথ্যের উসকানিদাতা ও পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধনটি ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ পরিচালনা করেন। বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার গুরুত্বের ওপর জোর দেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ