প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি’র দেশপ্রেম, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবামূলক কার্যক্রমে বাহিনীর নিরলস ভূমিকার কথা উল্লেখ করে তিনি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার নির্দেশনা দেন।

এ সময় মহাপরিচালক বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সরকারের নীতিগত দিকনির্দেশনা অনুসরণ করে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বান জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ