— বিজ্ঞাপন —

ফয়সালাবাদে শিশুদের আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে অভিযুক্ত গ্রেফতার

পাকিস্তানের ফয়সালাবাদে শিশুদের আপত্তিকর ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে খুররম শাহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি।
Ex-Dombivali-resident-arrested-696×342
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৮ অক্টোবর ২০২৬, ১:৫০ অপরাহ্ন

পাকিস্তানের ফয়সালাবাদে শিশুদের আপত্তিকর ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে খুররম শাহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। অভিযুক্তের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেগুলোতে নির্যাতিত শিশুর আপত্তিকর ভিডিও পাওয়া গেছে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, শিশুদের অধিকার রক্ষায় নিয়োজিত একটি সংস্থার তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম টিম এই অভিযান পরিচালনা করে। জাহাঙ্গীর কালানের বাসিন্দা অভিযুক্ত খুররম শাহজাদের আস্তানায় অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি তার নিজের গ্রামেরই এক শিশুকে যৌন নির্যাতন করে। নির্যাতনের পর সে নিজের মোবাইল ফোনে শিশুটির আপত্তিকর ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেয়।

ঘটনাটি সামনে আসার পর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুযায়ী মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেফতারের পর অভিযুক্তকে স্থানীয় আদালতে হাজির করা হলে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা এবং আরও কোনো ভিডিও তৈরি করা হয়েছে কিনা তা জানতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

সূত্র: urdu news

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗