ফরিদপুরে কাফনের কাপড় পরে জাতীয় পার্টির এমপি প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা

ফরিদপুরে কাফনের কাপড় পরে জাতীয় পার্টির এমপি প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা
ফরিদপুরে কাফনের কাপড় পরে জাতীয় পার্টির এমপি প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণাকালে হুমকি ও গালাগালির ঘটনার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাজার এলাকায় মুফতি রায়হান জামিলের নেতৃত্বে তার সমর্থকেরা কাফনের কাপড় পরিধান করে নির্বাচনী প্রচারণা চালান। এ কর্মসূচির মাধ্যমে তারা নির্বাচনী পরিবেশে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও অশালীন আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

কর্মসূচি চলাকালে মুফতি রায়হান জামিল বলেন, নির্বাচনী প্রচারণার সময় হুমকি ও গালাগালির ঘটনা জনগণের অধিকার এবং ন্যায়সংগত নির্বাচনী প্রক্রিয়ার সম্পূর্ণ পরিপন্থী। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনকে বিশেষভাবে নজর দেওয়ার আহ্বান জানাই। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আগে থেকেই গ্রহণ করবে নির্বাচন কমিশন—এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় তার সমর্থকেরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী পরিবেশ সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ