ফারিয়া কেন ওড়নার নিচে রসুন রাখতেন, জানালেন নায়িকা

ফারিয়া কেন ওড়নার নিচে রসুন রাখতেন, জানালেন নায়িকা
ফারিয়া কেন ওড়নার নিচে রসুন রাখতেন, জানালেন নায়িকা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

প্রতি বছর ভৌতিক সিনেমা বানায় জাজ মাল্টিমিডিয়া। জ্বীন সিরিজের এ সিনেমাগুলোর দুটি পর্ব মুক্তি পেয়েছে আগে। প্রযোজনা প্রতিষ্ঠান ভালোই সাড়া পেয়েছে সিনেমা দুটি দিয়ে।

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ভৌতিক সিনেমা ‘জ্বীন ৩’।

রহস্য, ভয়ের আবহ আর অতিপ্রাকৃত অভিজ্ঞতায় মোড়া এ সিনেমার শুটিং হয়েছে বেশ কিছু গা ছমছমে লোকেশনে। সিনেমার অন্যতম অভিনেত্রী নুসরাত ফারিয়া জানালেন, শুটিং করতে গিয়ে কীভাবে তাদের ভেতরে একটা অজানা শঙ্কা কাজ করত। বিশেষ করে শতবর্ষী এক গাছের নিচে শুটিং করার সময় টিমের মধ্যে ছড়িয়ে পড়েছিল ভয়ের অনুভূতি। সেই অভিজ্ঞতার কথা জানালেন ফারিয়া—

ফারিয়া বলেন, যখন শুটিংয়ে যেতাম, তখন মনের ভেতরে একটা ভয় থাকে, যেকোনো কিছু হতে পারে। আমরা শুটিং করেছি একটি বড় গাছের নিচে। গাছটা একশ বছরের পুরনো। সেখানে অপমৃত্যুর ঘটনাও আছে। কেউ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, পাশে শ্মশান আছে। আমার টিমের বিশেষ করে, হেয়ার স্টাইলিস্ট, মেকআপম্যান তারা আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। শুটিংয়ে যাওয়ার আগে তারা রীতিমতো দোয়া পড়ে ফুঁ দিয়ে দিত। কামিজের ওড়নার নিচে একটা রসুন দিয়ে রাখতাম, বা কিছু একটা দিয়ে রাখত যেন কোনো ধরনের খারাপ কিছু না হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ