— বিজ্ঞাপন —

ফেনীর মাল্টিমিডিয়া সাংবাদিকদের নতুন প্ল্যাটফর্ম, সভাপতি রাজন সম্পাদক শুভ

ফেনীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন ‘ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাব’। ১৬ সদস্যের নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন জাহিদুল আলম রাজন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তানজিদ শুভ। পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।
IMG-20261109-WA0079
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ফেনীতে মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাব’ ১৬ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটিতে এনটিভি অনলাইনের প্রতিনিধি জাহিদুল আলম রাজনকে সভাপতি এবং ফেনীর প্রত্যয়ের প্রতিনিধি তানজিদ শুভকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে ফেনী শহরের বেস্ট ইন রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সহসভাপতি হিসেবে সময়ের রেখার প্রতিনিধি সিরাজুল হক টিপু, সহসাধারণ সম্পাদক হিসেবে ডেইলি ট্রাইবুনালের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম জাবের, অর্থ সম্পাদক হিসেবে ফেস দ্যা পিপলের প্রতিনিধি মো. জুবায়ের আল মুজাহিদ, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে বাংলাদেশ টাইমসের প্রতিনিধি এম কাওছার এবং তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে মিরর নিউজের প্রতিনিধি আহনাফ তাহমিদ।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনীর তালাশের প্রতিনিধি আলমাস শাহরিয়ার শিশির এবং জনপদ বার্তার প্রতিনিধি সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

কমিটির সাধারণ সদস্য হিসেবে রয়েছেন নয়াপয়গামের প্রতিনিধি ফখরুল ইসলাম, তালাশ বিডির প্রতিনিধি তানভীর হামজা মিয়াজী, আমার ফেনীর প্রতিনিধি কামরুল হাসান নিরব, ভিওডি বাংলার প্রতিনিধি জহিরুল ইসলাম আদনান, আলোকিত গণমাধ্যমের প্রতিনিধি নোমান আবদুল্লাহ, ফেনীর টাইমস.কমের নির্বাহী সম্পাদক মেহেদী হাসান রাব্বি এবং ফেনী সমাচারের প্রতিনিধি আশ্রাফুল ইসলাম সৌরভ।

নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ জানান, মাল্টিমিডিয়া সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করবে ফেনী মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্লাব। পাশাপাশি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদার করাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।

তারা আরও জানান, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ফেনীর মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও সাংবাদিকতার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗