ফের শাকিবের সন্তানের মা হচ্ছেন বুবলী? রহস্যময় জবাবে বাড়ল জল্পনা

ফের শাকিবের সন্তানের মা হচ্ছেন বুবলী রহস্যময় জবাবে বাড়ল জল্পনা
ফের শাকিবের সন্তানের মা হচ্ছেন বুবলী রহস্যময় জবাবে বাড়ল জল্পনা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

চিত্রনায়ক শাকিব খানের সন্তানের মা শবনম বুবলী আবারও অন্তঃসত্ত্বা—এমন গুঞ্জনে সম্প্রতি উত্তাল শোবিজ অঙ্গন। প্রথম সন্তানের জন্মের পাঁচ বছর পার হতে না হতেই তার দ্বিতীয়বার মা হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে এসব গুঞ্জন নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে রহস্যময় জবাব দিয়েছেন বুবলী, যা কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে।

গত বছরের শেষদিকে ছেলে সন্তানকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন কাটান বুবলী। দেশে ফেরার পরপরই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হন শবনম বুবলী। অনুষ্ঠানে তার পোশাক নির্বাচন ও চলাফেরার ভঙ্গি ক্যামেরায় ধরা পড়তেই নতুন করে জল্পনা শুরু হয়। অনেকেই বিষয়টি নিয়ে নানা রকম ব্যাখ্যা দিতে শুরু করেন।

এ বিষয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলে বুবলী কৌশলী অবস্থান নেন। দ্বিতীয়বার মা হওয়ার প্রসঙ্গে তিনি স্পষ্ট কোনো মন্তব্য না করে বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকবেই, সেটাকে আমি সম্মান করি। সাংবাদিক ভাইয়েরা দর্শকদের প্রতিক্রিয়াই আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। আজ যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।’

ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেন এই নায়িকা। তার ভাষ্য, ‘অনেক সময় দেখি, আমার বক্তব্য না নিয়েই লেখা হয়—“বুবলী বলেছেন”। এটা ঠিক নয়। শুটিংয়ে থাকলে সব সময় ফোন ধরা সম্ভব হয় না। সে ক্ষেত্রে অন্তত একটি বার্তা আশা করি। বার্তার উত্তর না দিলে সেটার মানে এই নয় যে, কথা না বলেই আমার নামে বক্তব্য তৈরি করা যাবে। বিষয়টি সত্যিই দুঃখজনক।’

এদিকে ব্যক্তিগত আলোচনা ছাড়াও পেশাগত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। বর্তমানে একাধিক চলচ্চিত্রের শুটিংয়ে যুক্ত রয়েছেন তিনি। আসন্ন রোজার ঈদে তার নতুন একটি চলচ্চিত্র মুক্তির কথাও রয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ