— বিজ্ঞাপন —

ফেসবুক-ইনস্টাগ্রামে ৪টি কাজ করা যাবে না

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, থ্রেডসে ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছিলেন না। রাত সোয়া ১০টার পর থেকে পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন ব্যবহারকারীরা। তবে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে এখন কিছু কাজ করতে নিষেধ করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

 

ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা থেকে ৯টা ৩২ মিনিট পর্যন্ত ৩ লাখ ৫২ হাজার ২৯ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন।

— বিজ্ঞাপন —

 

ব্যবহারকারীরা জানান, রাত ৯টার পর হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগআউট হয়ে গেছে। শুধু মোবাইল ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন।

 

 

সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন, সারা পৃথিবীতে এই সমস্যা হয়েছে। অ্যাকাউন্ট লগ–আউট হয়ে যাওয়া, দ্বিস্তরের যাচাই পদ্ধতি (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) কাজ না করা ইত্যাদি সমস্যা দেখা দিয়েছিল।

 

এই অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মোহাম্মদ সাইফুল ইসলাম খান। তিনি চারটি কাজ করা থেকে ব্যবহারকারিদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন। এগুলো হলো:

ক. ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা

খ. ফেসবুক অ্যাপ আনইন্সটল না করা

গ. বারবার টু-ফ্যাক্টর অথেনটিকেশনের কোড না দেওয়া

ঘ. অ্যাপের ডেটা ক্লিয়ার না করা।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗