ফ্রিল্যান্সারদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন সেবাপণ্য

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ফ্রিল্যান্সারদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন সেবাপণ্য ‘এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন’। দেশের তরুণ সমাজ যারা ফ্রিল্যান্সিং করেন তাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সহজে দেশে আনার সুযোগ করে দিতে, তথ্যপ্রযুক্তি খাতের সৃজনশীল উদ্যোক্তাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে সোশ্যাল ইসলামী ব্যাংক ‘এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন’ নামে নতুন এই সেবাপণ্য চালু করল। গত ৩ মার্চ প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম নতুন এই সেবাপণ্যটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন বক্তব্য রাখেন।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ