বঙ্গবন্ধুর জন্মদিনে বিটিভির বিশেষ আয়োজন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীন ভূখণ্ড পেয়েছে এ দেশের মানুষ। শোষণের নাগপাশ ছিন্ন করে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছে নতুন একটি দেশ- বাংলাদেশ।

 

১৭ মার্চ বিশ্বনন্দিত নেতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এ দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম হয় তার। বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় ‘শিশু দিবস’ হিসেবে পালন করা হয়।

 

 

 

বিশেষ এ দিনটিকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে বিভিন্ন আয়োজন। বিটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুতোষ আলেখ্যানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, প্রামাণ্যানুষ্ঠান ও আলোচনানুষ্ঠানে সাজানো হয়েছে এ আয়োজন।

 

আনজীর লিটনের রচনা ও আফরোজা সুলতানার প্রযোজনায় শিশুতোষ আলেখ্যানুষ্ঠানে থাকবে জারি গানের পাশাপাশি তিনটি দলীয় কবিতা আবৃত্তি ও দুটি দলীয় সংগীত। ইয়াসির আরাফাতের প্রযোজনায় আলোচনা অনুষ্ঠান ‘চিরন্তন মুজিব’ সঞ্চালনা করেছেন পীযূষ বন্দোপাধ্যায়।

 

 

আলোচনায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল চৌধুরী এবং বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়াও আবু তৌহিদের প্রযোজনায় ‘বঙ্গবন্ধু তোমার ও নাম’ গানটিতে অংশগ্রহণ করেছেন ১০৫ জন কণ্ঠশিল্পী। গানটি লিখেছেন কবি আখতার হুসেন, সুর করেছেন শাহীন সরদার। দিনব্যাপী গানটি অনুষ্ঠানের মাঝে-মাঝে প্রচারিত হবে।

সূএ: জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

 

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ