— বিজ্ঞাপন —

বঙ্গবন্ধুর জন্মদিনে ১১০০ কারাবন্দিকে খাবার দিলেন গণপূর্ত মন্ত্রী

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে।

 

রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির পক্ষ থেকে প্রায় এক হাজার ১০০ কারাবন্দির মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।

— বিজ্ঞাপন —

 

 

উন্নত খাবারের মধ্যে ছিল সাদা ভাত, মুরগির মাংস, গরুর মাংস, ছোলা বুট, বড়া, খেজুর, কলা ও জিলাপি।

 

 

এসময় উপস্থিত ছিলেন জেলা কারাগারের সুপার শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফসহ অন্য কর্মকর্তারা।

 

জেলা কারাগারের সুপার শহিদুল ইসলাম জানান, জেলা কারাগারে প্রায় এক হাজার ১০০ নারী-পুরুষ হাজতি ও কয়েদি আছেন। জাতীয় শিশু দিবস উপলক্ষে মন্ত্রী কারাগারের সব বন্দির জন্য উন্নত খাবারের ব্যবস্থা করেন। আমরা সেটি সরবরাহ করেছি।

সূএ:জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗