— বিজ্ঞাপন —

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

78711
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দৈনিক ‘রূপালী বাংলাদেশ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং মোহাম্মদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন রূপালী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাইজিদুল ইসলাম বাবুল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহীম খান সাদাত ও কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল। এ ছাড়া উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদাত হোসেন, সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক আরিফ বিল্লাহ আজিজি ও সাবের হোসাইন।

— বিজ্ঞাপন —

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্য জোটের সদস্য সচিব মোহাম্মদ হাসান মিয়া, রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়ার অ্যাডমিন হাফেজ মাওলানা সালাউদ্দিন আয়ুবি, এখন টিভির জেলা প্রতিনিধি আজিজুল সঞ্চয়, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী নুর পরশ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ খোকন মিয়া, স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ, তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ও কামাল হোসেন, রূপালী বাংলাদেশের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন এবং চ্যানেল এসের নবীনগর উপজেলা প্রতিনিধি আলমগীর খন্দকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাত্র দুই বছরের স্বল্প সময়েই ‘রূপালী বাংলাদেশ’ বস্তুনিষ্ঠ, সাহসী ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের পাঠক ও সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রান্তিক ও নির্যাতিত মানুষের কথা তুলে ধরার পাশাপাশি গণমানুষের কণ্ঠস্বর হিসেবেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তারা আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে ‘রূপালী বাংলাদেশ’ আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তারা আশাবাদী। পত্রিকাটি শত বছর ধরে আলোর দিশারি হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

এ সময় বক্তারা রূপালী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাইজিদুল ইসলাম বাবুলের পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার প্রশংসা করে তারা বলেন, তিনি দায়িত্বশীলতার সঙ্গে স্থানীয় মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা রাখছেন। ভবিষ্যতেও ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের কথা সাহসিকতার সঙ্গে তুলে ধরবেন বলে তারা প্রত্যাশা করেন।

বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗