— বিজ্ঞাপন —

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার
বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেক্স : বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে প্রথমবারের মতো স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে এসব রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিন ধরে চলা প্রচেষ্টার ক্ষেত্রে এ স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে বাংলাদেশ ও মিয়ানমার কয়েক দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিয়ে উদ্বেগের কারণে বড় পরিসরে প্রত্যাবাসন শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

— বিজ্ঞাপন —

মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বৈষম্য, নিপীড়ন ও রাষ্ট্রহীনতার শিকার হয়ে আসছেন। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দমন-পীড়ন ও সশস্ত্র গোষ্ঠীর হামলার পর কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

বর্তমানে বাংলাদেশে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। তাদের একটি বড় অংশ কক্সবাজারের বিভিন্ন শিবিরে বসবাস করছেন। এছাড়া অনেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন।

রোহিঙ্গাদের রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে মিয়ানমারের এই স্বীকৃতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য রাখাইনে স্থিতিশীল পরিবেশ এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗