বাংলাদেশ জামাতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামাতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ জামাতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গাইবান্ধা প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে সমাজ গঠনে এবং দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে এ সমাবেশে বিপুল সংখ্যক ছাত্র ও যুবকের সমাগম ঘটে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াজুল ইসলাম,ফেরদৌস সরকার রুম্মান,মাওলানা জহুরুল হক সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন,জেলা সহকারি সেক্রেটারী ও সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা জেলার ফয়সাল কবির রানা।

সমাবেশে বক্তারা তরুণ প্রজন্মকে ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার এবং একই সাথে দেশের চলমান সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, একমাত্র ইসলামের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থাই পারে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে। প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের যুব সমাজকে সকল প্রকার অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার গুরুত্ব তুলে ধরেন। সমাবেশ থেকে ছাত্র ও যুবকদেরকে আগামী দিনের নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শিক ও নৈতিকভাবে প্রস্তুত হওয়ার জন্য বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ